রামগতিতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : “ পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সমৃদ্ধ খাবার ” শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মেলা।
মেলা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সন্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা মো: রকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোকাররম হোসেন, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, সমবায় কর্মকর্তা এমএ শহিদ ভূঞা, নার্সারী মালিক সমিতির সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।
মেলায় বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দেয়া হয়। মেলায় ১০ জন নার্সারী মালিক দেশী বিদেশী এবং উন্নত জাতের গাছের চারা নিয়ে ষ্টল দিয়ে অংশ নেয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.