রামগতিতে ২ মুদি দোকানকে জরিমানা

শেয়ার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই মুদি দোকানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল মোমিন আলেকজান্ডার বাজারের একটি দোকানকে এক লাখ টাকা ও সুফিরহাট বাজারের অন্য একটি মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মুদি দোকানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.