রামগতি প্রতিনিধি:
রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ১৩০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। ইউনিয়নের ঐতিহ্যবাহী বদুমিয়া পরিবারের সার্বিক সহযোগিতায় বদুমিয়া কল্যান ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পন্ঞগড় জেলার সহকারী জজ বদুমিয়া পরিবারের অন্যতম সদস্য মোঃ এমদাদ হোসেন মিয়া, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেন, বেগমগঞ্জ উপজেলার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসন মিয়া, স্বাস্থ্য সহকারী মো শরিফ মিয়া,বীর মুক্তিযুদ্বা আবদুল কাইয়ুম, আবদুল বাতেন বাচ্চু,সেলিম মিয়া, সহ পরিবারের সদস্য বৃন্দ।
সহকারি জজ মোঃ এমদাদ হোসেন মিয়া বলেন, সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে সাধারন মানুষের কিছুটা কষ্ট লাগব হবে।
