রামগতিতে ছাত্রীদের সাথে মাসিক স্বাস্থ্য বিধি বিষয়ক আলোচনা

শেয়ার

রামগতি প্রতিনিধি:

ইন্টিগ্রিটি ইন্ স্কুল ওয়াশ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার ২৮ অক্টোবর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সাথে মাসিক স্বাস্থ্যবিধি সেশন পরিচালনা করা হয়। সেশনে ছাত্রীদের সাথে যৌন ও প্রজননস্বাস্থ্য, বয়ঃসন্ধিকাল এবং মাসিক ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্কুল ওয়াশ ক্যাম্পেইনে হাত ধোয়ার সঠিক কৌশল সমূহ দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল মোবিলাজার গুলশান সুলতানা,প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.