রামগতিতে চাঁদাবাজ আটক

শেয়ার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে কোস্টগার্ডের নাম করে চাঁদাবাজি করার দায়ে মাহফুজ নামের এক মাঝিকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার চর সেকান্দর এলাকা থেকে চাঁদাবাজির ৮ হাজার টাকা সহ তাকে আটক করা হয়। আটক মাহফুজ মাঝি (৪৫) উপজেলার সবুজগ্রাম এলাকার বাসিন্দা মো: ইউসুফের ছেলে। পরে, তাকে পুলিশে সোপর্দ করে কোস্টগার্ড।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন  (পি.ও.) জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই চাঁদাবাজকে আটক করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে ওই মাঝির নামে অভিযোগ করেছে স্থানীয় জেলেরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.