লক্ষ্মীপুর :
করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সরকারি নির্দেশে গৃহবন্দি হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। এতে রিক্সা, ভ্যানচালক ও দিনমজুরদের পরিবার রয়েছে বিপাকে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে এসব শ্রমজীবি পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শামসুল হক মিজান। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ১২০০ পরিবারের মাঝে ত্রাণ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, শামসুল হক মিজান তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় পরিবারদের জন্য এসব খাদ্য সামগ্রীর আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত একে ফজলুল হক, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাশেদ খাঁন, মেহেদী হাসান মঞ্জ, পৌর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত জীবন, মোঃ মহসিন ও জসিম উদ্দিন।
জানতে চাইলে শামসুল হক মিজান বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মানুষ ঘরবন্দি হয়েছে। এতে দৈনিক আয়ের মানুষগুলো খাবার নিয়ে দুঃচিন্তা রয়েছে। তারা ঘর থেকে বের না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলতে পারে সেজন্য তাদের খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।
অশ্রেণীভুক্ত
রামগঞ্জে শ্রমজীবিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা শামসুল
