রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট লেগে শ্রমিক নিহত

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাহফিলের মাইকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ফারুক হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ৫মার্চ (শনিবার) বিকেল ৩টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের অলি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক ২নং নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের হাজী বাড়ির সোলাইমান হোসেনের ছেলে ও শৈরশৈ বাজারের জননী মাইক সার্বিসের শ্রমিক। খবর পেয়ে রামগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, হিরাপুর ৬মার্চ রবিবার ওলি বাড়ি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল থেকে ফারুক তার ভাইয়ের সাথে মাহফিলের মাইকের কাজ করছিল।

বিকেল ৩ টার দিকে হঠাৎ করে বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.