রামগঞ্জে দিনমজুরের উপর হামলা

শেয়ার

রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আইয়ে নগর গ্রামে বুধবার সকালে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন মানিক চন্দ্র অধিকার নামের দিনমজুর।এব্যাপারে মানিক চন্দ্র অধিকারী বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
সূত্রে জানায়, উপজেলার আইয়েনগর অধিকার বাড়ির মানিক চন্দ্র অধিকারীর কাছ থেকে বাড়ির মিঠু লাল কয়েক মাস পুর্বে ২লাখ ২০ হাজার টাকা ধার নেয়। উক্ত টাকা চাইতে গেলে মিঠু ক্ষীপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে মানিক অধিকার বেধম পিটাতে থাকে। তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে মানিক প্রানে রক্ষা পায়।

আহত মানিক চন্দ্র অধিকার বলেন,মিঠু চাকুরী নেওয়ার সময় আমার সম্পত্তি বিক্রি করা টাকা ধার নেয়। বুধবার সকালে টাকা চাইতে যাওয়া মাত্রই হামলা চালায়।

অভিযুক্ত মিঠু লাল বলেন,দরবেশপুর ইউপি আ“লীগের সভাপতি নুর হোসেন পাটোয়ারী আমাকে মারধর করে। এতে ক্ষীপ্ত হয়ে আমার নিকট আত্মীয় মানিক চন্দ্র অধিকারকে চড় চাপ্পড় মারি।

রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.