রামগঞ্জে এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

শেয়ার

রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবধনা সোমবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি কামরুল হাসান তুহিনের পরিচালনায় সংবধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি লায়ন এম.এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী টিপু সুলতান,প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন,লাখো কন্ঠের সম্পাদক ফরিদ আহম্মেদ বাঙ্গালী,এমপির প্রতিনিধি মোঃ মিজানুর রহমান,তরিকত ফেডারেশনের সভাপতি হাফেজ মোঃ নুরুল হুদা,সম্পাদক মোঃ স্বপন,যুবতরিকতের সভাপতি মোঃ মনির হোসেন,সম্পাদক শামছুল ইসলাম প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.