যে কারণে একাধিক প্রার্থীর নাম দিয়েছে বিএনপি

শেয়ার

৩০০ আসনের মধ্যে ২৮০টিতে দলীয় মনোনয়নের জন্য ৮০০ প্রার্থীকে প্রত্যয়নপত্র (চিঠি) দিয়েছে বিএনপি। এ নিয়ে গত দুই দিন ও রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছিল উৎসবমুখর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া প্রায় সব আসনেই একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। কোনো কোনো আসনে তিন-চার জনকেও চিঠি দেওয়া হয়েছে।

মূলত প্রথম পছন্দের প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে যদি কোনো আইনি জটিলতা না তৈরি হয়। তবে যে কারণে একই আসনে একাধিক প্রার্থী দেয়া হয়েছে:

১. বিদ্রোহী প্রার্থী ঠেকানো;

২. মামলার কারণে প্রার্থিতা বাতিল হলে আসন শূন্য না রাখা;

৩. জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের সঙ্গে চূড়ান্তভাবে আসন সমঝোতা না হওয়া;

৪. ঋণখেলাপির কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যেন আসন শূন্য না থাকে।

৫. দলবদল করতে না দেওয়া।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.