ম্যাককালামের টেস্ট ছক্কার রেকর্ড ভাঙলেন স্টোকস

শেয়ার

আবারও জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

আগামী সপ্তাহেই একটি যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।

শনিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘পূর্ব সাগরে (জাপান সাগরে) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।’

শীর্ষ সামরিক কর্মকর্তারা কি ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বা কতদূর উড়েছে তা বলেননি।
তবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সামরিক মহড়া ঘোষণা করার পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার একদিন পর এই উৎক্ষেপণটি করা হয়েছে উত্তর কোরিয়া।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.