মুন স্টার একাডেমি স্কুলের দোয়া

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সদর উপজেলার ‘মুন স্টার একাডেমি’ স্কুলের জেএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ নভেম্বর শনিবার সকালে স্কুল মিলনায়তনে ডাঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রব, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের উপদেষ্ঠা মিজানুর রহমান মানিক, একাডেমির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন, ডাঃ আব্দুল কাদের, প্রধান শিক্ষক কফিলউদ্দিন ইলিয়াছ, সাংবাদিক আমানত উল্লাহ, নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ওয়ায়েজিন স্থানীয় খলিফারহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম। শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.