রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিদেও সক্ষমতা বৃদ্ধিমূলক বিশেষ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী (বৃধবার) রামগঞ্জ উপরিষদ মিলনায়তন হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) উদ্যোগে উপজেলা অর্থ, বাজেট পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরন কমিটির বাস্তবায়নে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদ আলমের সঞ্চালনায় প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিকা কর্মকর্তা মোহাম্মদ মোহায়মেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউডিএফ ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধি এমদাদ মোঃ রাসেল। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক আবু তাহের, নাগরাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসানুজ্জামান, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন সহ ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,প্রধান শিক্ষক/শিক্ষিকাসহ সহকারী শিক্ষকবৃন্ধ উপস্থিত ছিলেন।
