ভোলা প্রতিনিধি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোলার ঘটনা নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলো, কিন্ত তারা তা করতে পারেনি। প্রধামন্ত্রী তাদের সেই সুযোগ দেয়নি। যারা ভোলার ঘটনার সাথে জড়িত তারা কেউ ছাড় পাবেনা। আওয়ামীলীগের লোক হলেও তারাও পার পাবেনা।
বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,অপরাধ করলে অপকর্ম করলে আওয়ামীলীগ তার ঘরের লোকজনকেও ছাড় দেয় না শেখ হাসিনা তা প্রমান করেছে।
যারা সন্ত্রাসী, চাঁদাবাজি,টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধ অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারাদেশ ব্যাপী চলবে।
তিনি আরো বলেন,বিএনপি পথহারা পথিকের মত দিশেহারা। তারা নালিশ পাটি নামে পরিচতি। তারা আন্দোলনে ব্যার্থ, নির্বাচনেও ব্যার্থ। এদেশের ইতিহাসে আছে যারা আন্দোলনে ব্যার্থ হয় তারা কোনদিন বিজয়ী হতে পারেনা। আন্দোলন বিজয়ীরাই নির্বাচনে বিজয়ী হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় ভোলার-চরফ্যাশন-বাবুরহাট সড়ক প্রসস্ত’করনে ১ হাজার কোটি টাকা বরাদ্দর ঘোষনা দেন।
এর আগে মন্ত্রী ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন বেতুয়া সড়কের উদ্ভোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দুনীতির্ বিরোধী শুদ্ধ অভিযান চলমান রয়েছে এবং তা চলবে। তিনি আরো জানান, যতদিন পযর্ন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুনীতি নিয়ন্ত্রনে না আসবে ততদিন এ অভিযান অব্যাহত থাকেেব। এখানে কোনন বিরতি নেই।
মন্ত্রী বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধ অভিযান শুরু করেছে, শুধু ঘর নয়, নিজেদের আত্বীয় স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে। কাজেই কোন রাখব-বোয়াল এ থেকে রক্ষা পাবে না। যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে। শুদ্ধি অভিযানের কোন শিথিলতা নেই।
উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আ’লীগের সমাবেশের সভাপতিত্ব করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অন্যেেদর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পরে মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ উপস্থিত ছিেেলন। সমাবেশের উপস্থাপনা করেন,পৌর আওয়ামীলীেেগর সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র।
অশ্রেণীভুক্ত
ভোলার ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করতে চেয়েছিলো : সেতুমন্ত্রী
