ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

শেয়ার

ভারতের রাজস্থানে বাসচাপায় একই পরিবারের সাতজন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (১৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.