ব্লু ইকোনমি ব্যবহার করে অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে; প্রধানমন্ত্রী

শেয়ার

ব্লু ইকোনমি ব্যবহার করে অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে; প্রধানমন্ত্রী

ব্লু ইকোনমি ব্যবহার করে অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 রোববার চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে মেরিন ফিশারিজ একাডেমি’র ৪১তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’-এ যুক্ত হয়ে তিনি একথা জানান।

বঙ্গোপসাগরে বিপুল সামুদ্রিক সম্পদ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ব্লু ইকোনমি ব্যবহার করে আমাদের দেশের অর্থনীতিকে আরও গতিশীল, শক্তিশালী ও মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে মেরিন ফিশারিজ একাডেমি’র ক্যাডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার সমুদ্রসম্পদের দিকে গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে জাতিসংঘ ঘোষিত এমডিজি সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি, এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে কিছুটা পিছিয়ে গেলেও আমরা এগিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছি। সামুদ্রিক সম্পদ ব্যবহার করে এসডিজি-১৪ এর লক্ষ্যমাত্র অর্জনে পদক্ষেপ নিয়ে যাচ্ছি।

আমি আশা করি, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে তোমাদের (মেরিন ফিশারিজ একাডেমি’র ক্যাডেট) ভূমিকা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.