বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের পৌরণবিবি দঃ বাজারস্থ ৪ নং ইউনিয়নের মোহনায় ব্রীজটি অবস্থিত । কবিরহাট, কোম্পানীগঞ্জ ও নোয়াখালী সদরে যাতায়াতের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ সেতু ।
প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ রাস্তায়। হাজারো মানুষ ভোগান্তির স্বীকার ।সরজমিনে গিয়ে জানা যায়, কবিরহাটের হাতাইল্যা পোল থেকে হাজীপুর হয়ে বেগমগঞ্জর গ্লোব বিস্কুট ফ্যাক্টরী সংলগ্ন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সড়কের টু লাইনের নতুন ব্রীজের নির্মাণ কাজ করতে পুরোনো সেতুটি ধসে পড়েছে । বিকল্প কোন ব্যবস্থা না করায় হাজার হাজার মানুষ জনচলাচলে ভোগান্তির স্বীকার৷
এ ব্যাপারে ঠিকাদারের সাথ মুঠোফোনে জানতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জরুরি ভিত্তিতে ব্রীজটি নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আকুতি জানিয়েছেন ।
