বিএমজিটিএ রায়পুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার রায়পুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।  শুক্রবার (০৪অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় হালিমা রা: দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন হায়দার গঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক  মো: আনোয়ার হোসেন। মো: সেলিম ও শাহাদাত হোসেনের উপস্হাপনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম ,প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) মাদ্রাসা । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা সহ সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, অর্থ সম্পাদক শাহাদাত উল্লাহ, সহ প্রচার সম্পাদক ফিরোজ কবির,সদস্য খোরশেদ আলম ও আকবর হোসেন। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ,সদর পশ্চিমের সভাপতি আকরাম হোসেন পিন্টু,কমল নগর উপজেলা সভাপতি আবুল কাশেম,রামগতি উপজেলা সভাপতি মাহতাব উদ্দিন,নবগঠিত কমিটির বক্ত্যব্য রাখেন সহ সভাপতি ফখরুল ইসলাম,শামসুল আলম,আনোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ,সহ সাধারন সম্পাদক সোলায়মান হোসেন,অর্থ সম্পাদক বোরহান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,,সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,দপ্তর সম্পাদক আতিকুর রহমান,সহ দপ্তর সম্পাদক মো: শামীম,প্রচার সম্পাদক বাতেন পলাশ সহ আমন্ত্রিত প্রমুখ।

সভায় সকল বক্তারা  মাদ্রাসা সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় তৌহিদুল ইসলাম সেলিম কে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারন সম্পাদক করে রায়পুর উপজেলার নতুন উপজেলা কমিটি ঘোষনা করেন জেলা সাধারন সম্পাদক জনাব ফিরোজ আলম।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.