বিএমজিটিএ রামগঞ্জ উপজলার ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি

শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার রামগঞ্জ উপজেলার ঈদ উল আযহা পুনর্মিলনী ও নভেম্বরে জেলা সম্মেলন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিএমজিটিএ রামগঞ্জ অস্থায়ী কার্যালয়ে উপজেলা সাধারন সম্পাদক জাকির পাটওয়ারির উপস্থাপনায় এবং উপজেলা সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম ,প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) মাদ্রাসা । প্রধান মেহমান জেলা সভাপতি মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসা। বিশেষ অতিথি জেলা সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্যাহ ‍জুয়েল, সহকারী শিক্ষক আইসিটি, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিনি: সহ সভাপতি মনির হোসাইন,সহ সভাপতি জহিরুল ইসলাম,জেলা অর্থ সম্পাদক শাহাদাত উল্লাহ,জেলা প্রচার সম্পাদক শাহাদাত হোসেন,সহ সাধারন সম্পাদক জনাব কাজী হাবীবুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক খিজির হায়াত,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন,সদস্য সাইফ উদ্দিন,নুর হোসেন পারভেজ, মহসিন,সদর উপজেলা পশ্চিমের সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু ও সেক্রেটারি জামাল উদ্দিন,সদর পূর্বের সেক্রেটারি সাজ্জাদ হোসেন,সিনি: সহ সভাপতি ফিরোজ কবির,রামগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি মো: শাহজাহান,কামরুল হাসান রাশেদ,জয়েন্ট সেক্রেটারি মো সাকির,মো: বেলায়েত হোসেন,অর্থ সম্পাদক মাসউদ আলম,দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন,ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান সহ আমন্ত্রিত প্রমুখ।সভায় রামগঞ্জের নতুন উপজেলা কমিটি ঘোষনা করেন জেলা সাধারন সম্পাদক  ফিরোজ আলম।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.