জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারী বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ি এলাকায় ইজারা বহির্ভূত ছড়া থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে দুটি ট্রাক বালুসহ আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০/ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী জনাব মোঃ ওমর ফারুক।
