রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর তার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১১ টায় শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ প্রাঙ্গণে, কলেজের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক আই সি টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যক্ষ মইনুদ্দিন হাওলাদারের সভাপতিত্বে
এসময় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
