নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে মোবাইলে ফোনে পেয়ে রাতেই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা প্রশাসন।
শনিবার(১১ এপ্রিল) রাত ৯টার দিকে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন।
উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী বলেন, কমলনগরে কর্মহীন ও অসহায় পরিবার মোবাইল ফোনে খাদ্য সহায়তা চাওয়া আমার দ্রুত বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছি দিচ্ছি। যখনই কেউ ফোন করবে তাৎক্ষনিক সহায়তা পৌছে যাবে; উপজেলা প্রশাসনে থেকে সে ব্যবস্থা করা আছে।

