ফেরদৌস বেগমকে বাঁচাতে সাহায্য চায় পরিবার

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নন্দনপুর গ্রামের দিনমজুর মফিজুর রহমান তার স্ত্রী ফেরদৌস বেগমকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন করছেন।

স্ত্রী ফেরদৌস বেগম (৪০) ক্যান্সার রোগে আক্রান্ত। গত দুই বছর ধরে দরিদ্র স্বামী তার উপার্জিত সকল অর্থ দিয়ে চিকিৎসা খরচ বহন করেছেন। বর্তমানে ঘরভিটে ছাড়া তার আর কিছুই নেই। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকার। অভাবের সংসারে দরিদ্র স্বামীর পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা এখন অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছেন তিনি।

ফেরদৌস বেগমকে বাঁচাতে যোগাযোগ ও সাহায্য করুন-০১৭৭১ ১৫৮১৩১ (বিকাশ নম্বর)। অথবা- ফেরদৌ বেগম, ব্যাংক হিসাব নম্বর-৩২৩০-৮, পূবালী ব্যাংক, রামগঞ্জ শাখা, উপজেলা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.