পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় ৩জন নিহত

শেয়ার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে এ সংঘর্ষ হয়। জানা গেছে, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামের দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল এবং আদিত্য নামে আরো একজন রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যান। তাদের ববাড়ি ঘিডোব গ্রামে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন মারা যাওয়ার খবর পাওয়া যায়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.