নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কমলনগরে পত্রিকার বিক্রয়কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমলনগর রিপোর্টার্স ক্লাব। বুধবার (৮এপ্রিল) কমলনগর রিপোর্টার্স ক্লাবের সামনে বিক্রয়কর্মী ও ক্ষতিগস্তদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিক্রয়কর্মী আবদুর রব, আব্দুল বাতেন, মোঃ বাহার সহ করোনায় কর্মহীন বেকারদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব বলেন, পত্রিকা বন্ধ হওয়ায় বিক্রয়কর্মীরা কর্মহীণ হয়ে পড়েছে। আমরা শুধু চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।
রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রতিজনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, আধা কেজি মশারির ডাল,১ পিস সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক, শরিফুল ইসলাম (বাবলু বাংলা) কোষাধ্যক্ষ এ আই তারেক, দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ, প্রচার সম্পাদক নুর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শ্রীবাস দাস প্রমুখ।
