নেত্রকোণায় শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

১৭ মে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা যুবলীগ সভাপতি পদপ্রার্থী আজহারুল ইসলাম অরুন এর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আজহারুল ইসলাম অরুন এর নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টার দিকে নেত্রকোণা জেলার মোক্তারপাড়া মধুমাছি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।
র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় মোক্তারপাড়া এলাকার মধুমাছি বিদ্যালয় প্রাঙ্গনে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন,ইমরান খান,রাজন ফারাস,পৌর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক আলী হামজা খান সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.