প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।
আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন।
এছাড়া বেগম রাশিদা সুলতানা, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত), আহসান হাবীব খান, বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাে. আলমগীর, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) ও আনিছুর রহমান, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত)।
শনিবার নতুন সিইসি ও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার তাদের নিয়োগ দিয়েছেন।
