নিবন্ধনের অনুমতি পেল আরও ৪৫ নিউজ পোর্টাল

শেয়ার

ঢাকা: আরও ৪৫টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার । বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা  হয়েছে।

বিজ্ঞপ্তিতে এসব সংবাদমাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে  নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া ৪৫টি নিউজপোর্টা

ক্যাম্পাস টাইমস.প্রেস, ঢাকা প্রকাশ ২৪, ডেইলি চাকরি, ঢাকা পোস্ট, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, সিভয়েজ ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দুর্বীণ ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজিনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪,  সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়াল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অফটিগার, বাংলা আওয়ার,  গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী  নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য  নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ ও নিউজ  জোন বিডি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.