নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে যুবক হত্যা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈম (২২) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (১১ই এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে হতাহতের ঘটনা ঘটে। ওই সময় টুটুল (২২) নামে আরও ১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহত নাঈম উপজেলার ধানুয়া এলাকার শাজাহান মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে উপজেলার ডাকবাংলো এলাকায় থাকতো। সে শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের পৌরসভার সভাপতি ছিলেন।

আর আহত টুটুল পৌর এলাকার হাশিম মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত নাঈমের সাথে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধের জের ধরে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এরই মধ্যে সোমবার সন্ধ্যায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নিহত নাঈমদের ইফতার ছিল। ইফতারের আগে নাঈম ও তার সমর্থকরা আলীকে ধাওয়া দেয়। এরই জের ধরে আলী ও তার সমর্থকরা নাঈমকে খুঁজতে শহীদ আসাদ কলেজ গেইট এলাকায় র‌্যাকি করতে থাকেন। নাঈম ইফতার শেষে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বের হলেই আলীর নেতৃত্বে প্রায় ৩০ থেক ৪০ জন সমর্থকরা তাকে ঘিরে ফেলেন। ওই সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাঈমকে এলোপাথারি কোপাতে থাকে ।

ওই সময় নাঈমের সাথে থাকা টুটুল নামে একজন তাদের বাধা দিতে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন । আশঙ্কাজনক অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করেন। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের মামা মোকারম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাগ্নে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পড়ে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। কী কারণে তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করেছে তা আমরা বলতে পারতেছি না। আমি ভাগ্নে তাদের বিচার চাই। নিহতের বন্ধু মেহেদী বলেন, আমরা ইফতার শেষে বাড়ি ফেরার পথে আলী ও তার সমর্থকরা আমাদের উপর দুই দিক থেকে হামলা করেন। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে।

কুপিয়ে তার সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেন। তাকে বাচাঁত গিয়ে আমাদের আরেক বন্ধু আহত হয়েছে। আলীর জন্য আমরা এলাকায় বের হতে পারি না। কয়েক দিন আগে আমার উপর ও হামলা করেছে। আমরা অবিলম্বে আলীসহ দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, এলাকার আধিপত্ব নিয়ে একটি হত্যাকান্ড সংগঠিত হওয়ার খবর পেয়েছি।

ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে শিবপুর থানা এ এস আই রাসেল পল্লী নিউজকে জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.