ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শেয়ার

ফেনীর ফুলগাজীতে সালিশের বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর।

গ্রেফতার নুরুল ইসলাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তখন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতার শাশুড়ি বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন। এরপর রাতে অভিযান চালিয়ে পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে।

এদিকে, বুধবার বিকেলে স্থানীয়রা উদ্ধার ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন, রাতে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.