দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি

শেয়ার

নিজস্ব প্রতিবেদক
ভিন্ন মাত্রার দৈনিক খোলা কাগজে যোগদান করেছেন সাংবাদিক জামাল উদ্দিন রাফি। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে রাফি মঙ্গলবার নিয়োগ পেয়েছেন। নীলসাগর গ্রুপের ১২ পাতার পূর্ণাঙ্গ এ পত্রিকাটি বাজারে পাওয়া যাচ্ছে ৫ টাকা মূল্যে। জামাল উদ্দিন রাফি পেশাগত কাজে সহকর্মী সাংবাদিক ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। এরআগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে জন্ম নেওয়া এ তরুণ সংবাদকর্মী লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে মাষ্টার্স শেষে বর্তমানে এলএলবিতে অধ্যয়নরত।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.