দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

শেয়ার

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপির। এ ছাড়া সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.