ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল (৩০) নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমন নির্মম ঘটনায় অনেকেই মর্মাহত, অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘটা এমন কাণ্ড নিয়ে এবার কথা বললেন শায়খ আহমাদুল্লাহ। এ ঘটনাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আহমাদুল্লাহ লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও লিখেছেন, এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক, তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.