ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত আংশিক কমিটি আগামী এক বছরের জন্য সোমবার (১৮ সেপ্টেম্বর) অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকায় অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী রিফাত রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সভাপতি রিফাত রহমান বলেন, “আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”
অন্যদিকে সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, “ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারস্বরূপ। সবাইকে সাথে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন করবো। শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।”
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান হাসিব (আইসিএবি), নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ), রিজভি আহমেদ ভূইয়া (ঢাকা মেডিকেল কলেজ) ও আইমান মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আদনান শাহরিয়ার জিহান (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), জুবায়ের ইসলাম নাবিব (বুয়েট), রায়হান নিজাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং নাবিলা ওহাব জেরিন (সরকারি সোহরাওয়ার্দী কলেজ)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাহিন উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক হারুনুর রশিদ জিহাদ, দপ্তর সম্পাদক তানজিদুর রহমান অসীম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক এ এইচ এম রাফসান উদ্দিন খন্দকার।
এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া খানম (ইডেন মহিলা কলেজ), আরাফাত হোসেন শাওন (বুয়েট) এবং নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ-ই,ই)। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ এবং উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনের ভিত্তিতেই নতুন এই কমিটি গঠিত হয়েছে।
