ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এতিমখানার শিক্ষার্থীর, আহত: ৮

শেয়ার

জয়পুরহাটের আমদই কেন্দুল মোড়ে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী এক এতিমখানার ছাত্র নিহত ও অপর আট ছাত্র আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে সদর উপজেলার আমদই-মাধাইনগর সড়কের কেন্দুল মোড়ে ধান-বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই জিহাদ হোসেন (১৬) নামে একজন ছাত্র প্রাণ হারায় এবং আট ছাত্র আহত হয়। নিহত জিহাদ পাঁচবিবি উপজেলার শাইলট্রি লিল্লাহ বোর্ডিং এতিমখানার শিক্ষার্থী।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.