জেএসসি-জেডিসির ১২ নভেম্বরের পরীক্ষাও স্থগিত

শেয়ার

আগামী ১২ নভেম্বরের (মঙ্গলবার) সব শিক্ষাবোর্ডর জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ নভেম্বর জেএসসির গণিত ও জেডিসির বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের ৯ ও ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত জেএসসির ১১ নভেম্বরের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর ও জেডিসির ১১ নভেম্বরের ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১২ তারিখের জেডিসি’র বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৫ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জেএসসি’র পরীক্ষা ১২ তারিখের গণিত বিষয়ের পরীক্ষা ১৪ তারিখে অনুষ্ঠিত হবে।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.