২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি জানান, ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী, ২০২২ সালে সেটি কমে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
