চরভদ্রাসনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)

(২৭শে জুন ) সোমবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, সাংবাদিক আবুল কালাম। বক্তারা চরভদ্রাসনে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া উপজেলার হাজিগঞ্জ বাজারের বিভিন্ন সরকারী রাস্তা খেলার মাঠ বাজারের পশ্চিম পাশে সরকারি জায়গা দখল করে বাড়ি ঘর নির্মাণ, অবৈধ দখলদারদের উচ্ছেদের অনুরোধ করেন।মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.