ল²ীপুরের কমলনগরে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে এ কর্মসুচীর আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রিয় সদস্য কমরেড আবদুর রাজ্জাক, জেলা আহবায়ক এম এ মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, উপজেলা আহবায়ক ইব্রাহীম খলিলসহ প্রমুখ।
এসময় বক্তারা গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে জ্বালানি তেলের দাম কমানোর দাবী জানান।
অশ্রেণীভুক্ত
গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
