কেনিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশী মেয়েদের দাপুটে জয়

শেয়ার

কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৫ রান। তারপর কেনিয়াকে ৪৫ রানেই অল-আউট করে দিয়েছে বাঘিনীরা।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে শামীমা খাতুন ও মুরশিদা খাতুন উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪ রান। তারপর হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরের ২৬ রানে হারিয়ে ফেলে ৬টি উইকেট। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫০ রান।

সপ্তম উইকেটে সালমা খাতুন ও রিতু মণির জুটিতে ঘুরে দাঁড়ায় বাঘিনীরা। তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১২৫ রান। রিতু ৩৪ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস খেলেন। সালমাও অপরাজিত থাকেন ৩২ বলে ৩৩ রানে। মুরশিদা ১৯ বলে ২৬ রান করেন।

জবাব দিতে নেমে কেনিয়া প্রথম উইকেট হারায় ৬ রানে। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। মাত্র ৪৫ রানেই অল-আউট হয়ে যায়। দলের পক্ষে একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক স্পর্শ করেন শ্যারন ঝুমা। তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৪ রান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.