কুয়েতে সাজাপ্রাপ্ত এমপি পাপুলের পদ শূন্য ঘোষণা

শেয়ার

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

গত ২৮ জানুয়ারি পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডের সাথে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়। কুয়েতের ফৌজদারি আদালত এই রায় দেন।
অর্থ ও মানব পাচারের অভিযোগে পাপুলকে কুয়েতের পুলিশ সেখানে তার বাসা থেকে গত বছরের ৬ জুন গ্রেফতার করে। তিনি ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন। এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীকে তিনি এমপি করে আনেন।

বাংলাদেশেও কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত জানুয়ারিতে ওই সাজার পর বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি দল আওয়ামী লীগের একজন হুইপ জানিয়েছেন, এই সাজা হওয়ার বিষয়ে সংসদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য পেলে তার এমপির পদ খারিজের উদ্যোগ নেবেন। তবে বিষয়টাতে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বলেও তিনি মনে করেন। তিনি উল্লেখ করেছিলেন, আইনগত বিতর্ক হলে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.