কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ৩০ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত ২:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ কুষ্টিয়া সুগার মিলস জেনারেল ক্লাব এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য- ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা, ফেন্সিডিল-১৪০ বোতল, যার আনুমানিক মূল্য -১,৪০,০০০/- টাকা এবং একটি ইজিবাইক উদ্ধার করা হয়। ঘটনাস্থল হইতে ইজিবাইক চালক মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-স্বস্তিপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
