নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে রামগতি – কমলনগরে আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা আব্দুজ্জাহের সাজু করোনা প্রতিরোধে দিনমজুর কর্মহীন নারী-পুরুষদের মাঝে চাল, ডাল, আলু ও মাক্স বিতরণ করেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ) সকালে কমলনগরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক আব্দুজ্জাহের সাজু অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা সাধারন সম্পাদক নুরুল আমিন রাজু, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন ,ওমর ফারুক ভূইয়া, শ্রমিক লীগের সভাপতি মোশারেফ হোসেন রাসেল।
কেন্দ্রীয় নেতা আব্দুজ্জাহের সাজু বলেন, দেশে এ ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের দেশ ভারাক্রান্ত। দেশে মানুষ গৃহবন্ধি জীবন যাপন করছে। তাদের পাশে সবাইকে থাকতে হবে।
অশ্রেণীভুক্ত
কর্মহীন নারী-পুরুষদের মাঝে কমলনগরে কেন্দ্রীয় নেতা সাজুর ত্রাণ বিতরণ
