কমলনগর নদী ভাঙ্গন রোধে জঙ্গলা বাঁধে এম পি মান্নানের নগদ অর্থ

শেয়ার

নিজস্ব প্রতিবেদ:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নাসিরগঞ্জ বাজার সংলগ্ন নদীর তীরে নির্মানাধীন স্থানীয়দের জঙ্গলা বাঁধের কাজে দুই লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেন এমপি মান্নান।
ল²ীপুর ৪ (রামগতি -কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব মেজর(অব) আব্দুল মান্নান।
শুক্রবার (১০) জুলাই সকালে বাঁধ সংলগ্ন এলাকায় জঙ্গলা বাঁধ বাস্তবায়ন কমিটির হাতে সংসদ সদস্যের এই নগদ অর্থ তুলেদেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার ও বাংলাদেশ বিকল্পধারা উপজেলার সাধারণ সম্পদক মো. ছিদ্দিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন যুবধারা কমলনগর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন ও স্থানীয় আলা উদ্দিন সবুজ, আজাদ বাঘাসহ রাজনৈতিক নেতা কর্মী।

উল্লেখ্য বিগত ১৫দিন আগে প্রায় ১ কি: মি: এলাকায় স্থানীয়দের উদ্দ্যেগে জংলা বাঁধ নির্মান করে স্থানীয়রা। স্থানীয়দের সেচ্ছাশ্রম ও অর্থায়ণে এ জংলা বাঁধ নির্মান করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.