কমলনগর উপজেলা যুবলীগের কমিটি গঠন

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে শহরের তমিজ মার্কেটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম আহ্বায়ক মো. বায়েজীদ ভূইঁয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীকে আহ্বায়ক, আহ্ছান উল্ল্যাহ হিরন ও ইয়াছিন আরাফাত রাজুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আহমেদ শরীফ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাশেদ, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ফজলুল হক সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল ও মোফাচ্ছের হোসেন চুন্নু প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.