কমলনগর উপজেলা পরিষদের ইফতার

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জায়েদ হোছাইন ফারুকী, উপকুল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. লোকমান হোসেন, সাবেক অধ্যক্ষ ও জেএসডি কমলনগর উপজেলা সভাপতি আবদুল মোতালেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়াম্যান রোকসানা আক্তার রুক্সি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ, মো. নিজাম উদ্দিন, ইউছুফ আলী, আবুল খায়ের, সাংবাদিক, উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.