কমলনগরে ১৪’শ পিস ইয়াবাসহ নারী আটক

শেয়ার

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে ১৪’শ পিস ইয়াবাসহ মোসাম্মদ কাজলী নামক এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ জুন) দিবাগত রাত ১টার দিকে চর লরেন্স এলাকার তুলাতলি নামক স্থান থেকে কাজলীকে আটক করা হয়। কাজলী চর লরেন্স এলাকার হডাগো বাড়ির সোহেলের স্ত্রী।
কমলনগর থানার সহকারী উপ পরির্দশক (এএসআই) আক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ কাজলি বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে করাগারে পাঠানো হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.