লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে সেনাবাহিনীর দুই ভুয়া অফিসারকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (০১ মে) দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আসাদুল ইসলাম (৩৩) ভুয়া ওয়ারেন্ট অফিসার, মোঃ কিছমত হোসাইন (৩২) ভুয়া মেজর। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চর মার্টিন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বুধবার (০১ মে) দুপুরে মোঃ ইসরাফিল বাদী হয়ে থানায় এদের নামে প্রতারনা মামলা দায়ের করেন। কমলনগর থানা মামলা নং ০১। মোঃ আসাদুল ইসলাম ও মোঃ কিছমত হোসাইন সাতক্ষীরার স্থায়ী বাসিন্দা
বাদী মোঃ ইসরাফিল জানান, আসামী মোঃ আসাদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার দাবী করে আইডি কার্ড দেখান । দীর্ঘদিন তার সাথে সুসম্পর্ক গড়ে উঠে। কিছুদিন পর তাকে সেনাবাহিনীর কম্পিউটার পদে চাকুরী দিবে। এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দাবী করে। তাকে তিন লক্ষ টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পর কম্পিউটার পদে চাকুরি একটি নিয়োগ পত্র দেয়। নিয়োগপত্রটি দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করি। পরে পুলিশে খবর দিলে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, মোঃ আসাদুল ইসলাম সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং মোঃ কিছমত হোসাইন সেনাবাহিনীর মেজর বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, এদের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও কিছু ভুয়া কাগজপত্র পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেন,এরা সেনাবাহিনীতে চাকুরী করেন না।এরা বিভিন্ন এলাকায় পরিচয় দিয়ে প্রতারনা করে।
অশ্রেণীভুক্ত
কমলনগরে ০২ ভুয়া সেনা অফিসার গ্রেফতার
