কমলনগরে হঠাৎ দমকা হাওয়া

শেয়ার

নিজস্ব প্রতিবেদন:কমলনগরে হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সাড়ে ৮টা থেকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।  

আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, সারাদেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা।

হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে স্কুল – কলেজের ছাত্র -ছাত্রী, অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে হয় বিভিন্ন পেশার লোকজনকে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.