কমলনগরে সেবা সপ্তাহ পালিত

শেয়ার

কমলনগর:
কমলনগরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লা এমপি। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, কমলনগর থানার অফিসার ইনর্চাজ আকুল চন্দ্র বিশ্বাস, আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার নূরুল আমিন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আক্তারুজ্জামান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.